রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির জ্যোতির্বিদ্যা সংস্থার চেয়ারম্যান ইবরাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পারে প্রথম রোজা, অর্থাৎ রমজান শুরু হতে আর মাত্র সাত সপ্তাহ বাকি। খবর গালফ নিউজ।

উল্লেখ্য, রমজান হলো ইসলামী বর্ষপুঞ্জির নবম মাস। এই মাসে সারা বিশ্বের মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন। রমজান মাস মুসলিমদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর কোরআন নাজিল হয়েছিল। এই সময় মুমিনরা আরও বেশি নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-সদকা করেন।

রমজান মাস চলাকালে আমিরাতে শ্রমিকদের কাজের সময় কমিয়ে দেওয়া হয়। সাধারণত আট ঘণ্টার অফিস সময় আট থেকে ছয় ঘণ্টায় নামিয়ে আনা হয়, যাতে তারা রোজা রাখার সময়ে শারীরিকভাবে একটু স্বস্তি পান।

বিশ্বের বেশিরভাগ দেশে রমজান মাসের শুরুর তারিখ নির্ধারণ করা হয় চাঁদ দেখার মাধ্যমে, তবে কিছু দেশে আগেই ক্যালেন্ডারের মাধ্যমে তারিখ নির্ধারণ করা হয়।

এ বছর যদি রমজান মাস ২৯ দিনের হয়, তবে ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি রমজান মাস ৩০ দিনের হয়, তাহলে ৩১ মার্চ হবে ঈদ।

মুসলিম বিশ্ব এখন প্রস্তুতি নিচ্ছে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের জন্য, আর আল্লাহর রহমতে এ মাসটি হবে সবার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সময়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১৩ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৫ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে