নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, কয়েকজনকে অপহরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
নাইজেরিয়ার সকোটো রাজ্যের লাজিঞ্জে গ্রামে অস্ত্রধারীদের হামলার পর বিধ্বস্ত একটি বাড়ি। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সকোটো অঙ্গরাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ছয় সদস্যের প্রাণ গেছে আগুনে পুড়ে। হামলাকারীরা নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে অপহরণ করেছে এবং বিপুল পরিমাণ গবাদিপশুও লুট করে নিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে সাবন বিরনি এলাকার লাজিঞ্জে গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। ভোর পর্যন্ত তারা গ্রামটিতে তাণ্ডব চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অনেক বাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে আগুন দিলে পরিবারের সদস্যরা বের হতে পারেননি। ঘরে বন্দি হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় ওই বাড়িতে থাকা ছয়জনের।

গ্রামের বাসিন্দা আউয়াল হাসান বলেন, ‘তারা অন্তত ১২ জনকে হত্যা করেছে, আরও চারজনকে আহত করেছে। নারী ও শিশুদের অপহরণ করেছে এবং অনেক গবাদিপশু নিয়ে গেছে।’

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন সকোটো অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র আহমেদ রুফাই। তিনি বলেন, তদন্তের অগ্রগতির বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই ‘ব্যান্ডিট’ নামে পরিচিত ভারী অস্ত্রধারী অপরাধী চক্রগুলোর তৎপরতা রয়েছে। তারা নিয়মিত গ্রামে হামলা চালিয়ে মুক্তিপণের জন্য মানুষ অপহরণ, গবাদিপশু লুট ও হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে এসব হামলা দেশটির অন্যতম বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে।

এই হামলার মাত্র এক সপ্তাহ আগে প্রতিবেশী জামফারা অঙ্গরাজ্যে আরেক হামলায় অন্তত ২৪ কৃষক নিহত হন। এ ছাড়া চলতি বছর জুড়েই সকোটো অঞ্চলের বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলার ঘটনা ঘটছে, যা অঞ্চলটিকে নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement