নাইজেরিয়ায় অপহরণের শিকার আরও ১৩০ শিশু শিক্ষার্থী মুক্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
মুক্তি পাওয়া শিশু শিক্ষার্থীদের একাংশ। ছবি: বায়ো ওনানুগার এক্স (সাবেক টুইটার) থেকে

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নাইজার রাজ্যের ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহরণের শিকার ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর আগে এ মাসের শুরুতে আরও প্রায় ১০০ শিশু শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছিল। নাইজেরিয়া সরকার বলছে, এর ফলে অপহরণের শিকার সব শিশু শিক্ষার্থী মুক্তি পেল।

বিবিসির খবরে বলা হয়েছে, গত ২১ নভেম্বর নাইজার রাজ্যের পাপিরি এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে কর্মী ও শিশু শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছিল এবং কতজন বন্দিদশায় ছিল, তা নিয়ে অস্পষ্টতা ছিল।

নাইজেরিয়ার কেন্দ্র সরকার এ ঘটনাকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ গণঅপহরণের ঘটনা বলে অভিহিত করেছিল। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ওই গণঅপহরণের ঘটনায় বাকি ১৩০ শিশু ও কর্মীকে উদ্ধার করা হয়েছে। এখন আর কোনো শিশু বন্দিদশায় নেই। এ মুক্তি সরকারের জন্য জয় ও স্বস্তির মুহূর্ত।

সবশেষ ১৩০ জনকে মুক্ত করার জন্য সরকার কীভাবে ব্যবস্থা নিয়েছে বা কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি না— এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সরকার।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা রোববার বলেন, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এখন ২৩০। সবাই মুক্তি পেয়েছে।

ওনানুগার ঘোষণার সঙ্গে শিশুদের হাসিমুখে হাত নাড়ানোর ছবি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা সোমবার নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে এ মাসের শুরুর দিকে ১০০ শিশু শিক্ষার্থীর মুক্তির সময় নাসারাওয়া রাজ্যের গভর্নর আবদুল্লাহি সুলে স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, কেন্দ্র সরকার এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের মুক্ত করার পুরো প্রক্রিয়াটি প্রকাশ করেননি তিনি।

নাইজেরিয়ার ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহরণের সময় ৫০ শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। নভেম্বরের এই অপহরণ ছিল উত্তর ও মধ্য নাইজেরিয়ায় স্কুল ও উপাসনালয়ে ক্রমবর্ধমান হামলার সবশেষ ঘটনা।

ওই ঘটনার তিন দিন আগে ১৮ নভেম্বরও গণঅপহরণ ঘটেছিল। সে দিন কোয়ারা রাজ্যে ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চে হামলায় দুজন নিহত হন, হামলাকারীরা অপহরণ করে নিয়ে যান ৩৮ জনকে। এর এক দিন আগে কেব্বি রাজ্যের গভর্নমেন্ট গার্লস সেকেন্ডারি স্কুলেও হামলায় দুজন নিহত হন, ২৫ মুসলিম ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে সবাইকে মুক্ত করা হয়।

এসব অপহরণের পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা মনে করেন, অপরাধী চক্রগুলো মুক্তিপণের জন্য এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৭ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে