রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: মিলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ফাইল ছবি

রোহিঙ্গা ইস্যুতে অতীতের মতো এবারও বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক চিঠিতে এ প্রতিশ্রুতি দিয়েছে।

গেল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গার আশ্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। এই প্রশ্নের প্রায় ১ সপ্তাহ পর এ বিষয়ে লিখিত জবাব দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মিলার বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে অতীতের মতো সব ধরনের সহায়তা দেয়ার কথাও বলা হয়।

তিনি আরও বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে মানবিক সঙ্কটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানায় দেশটি।

১৯৭০ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে উদ্বাস্তু হয়ে বাস করতে শুরু করে। সবশেষ ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের অ্যালায়েন্স আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সংঘাতে জড়িয়েছিল। কিন্তু মিয়ানমার সেনা চৌকিতে অতর্কিত হামলার পর মাত্র একদিনের মাথায় আরসা পরাজিত হয়। এর ফলাফল হিসেবে আট লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়। বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৪ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৬ ঘণ্টা আগে

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতার নতুন বার্তা চীনের

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স

১৭ ঘণ্টা আগে

ন্যাটোতে বুলেটসহ রিভলভার উপহার এরদোয়ানের!

ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ

১৭ ঘণ্টা আগে