নিউইয়র্কে ইতিহাস গড়া কে এই জোহরান মামদানি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৩: ৫১
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক বিজয় লাভ করেন। এই জয়ের মধ্য দিয়ে নিউইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পেতে চলেছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। এর পরপরই শুরু হয় ভোট গণনা।

জোহরান মামদানি কে

জোহরান মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন সভার তিনবারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। শুরুতে তাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। বরং শুরুতে ধারণা করা হচ্ছিল, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে অ্যান্ড্রু কুমো সহজ জয় পেতে চলেছেন।

মামদানির জন্ম উগান্ডায়। তবে শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সাত বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে তিনি নিউইয়র্কে চলে আসেন।

জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি। তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মামদানির মায়ের নাম মীরা নায়ার। তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা।

অ্যাসেম্বলি সদস্য হওয়ার আগে মামদানি একজন কাউন্সেলর ছিলেন। এ ছাড়া তিনি একজন ‘র‍্যাপার’।

আগামী বছরের ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান। তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন, যেটির চরিত্র বেশ জটিল। এখানে প্রায় ৮৫ লাখ মানুষ বসবাস করেন, রয়েছে বিশাল প্রশাসন, তিন লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট সাড়ে ১১ হাজার কোটি ডলারের বেশি।

জোহরান শুধু নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম দক্ষিণ এশীয়, যিনি এ দায়িত্ব পালন করতে চলেছেন। তিনি নিউইয়র্কের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন।

জোহরানের স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম রামা দুয়াজি। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। পরে লেখাপড়ার জন্য রামা নিউইয়র্ক শহরে চলে আসেন। রামার বয়স ২৮ বছর। তিনি জেন-জি প্রজন্মের প্রথম নারী, যিনি নিউইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভিজিট-একাডেমিক সব ধরনের ভিসার ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৬ মাস পর্যন্ত মেয়াদি ভিজিট ভিসার ফি বেড়েছে ৬ পাউন্ড, তাতে নতুন ফি দাঁড়িয়েছে ১৩৫ পাউন্ডে। দুই বছর মেয়াদি ভিজিট ভিসা ফি ৩১ পাউন্ড বেড়ে হয়েছে ৫০৬ পাউন্ড, পাঁচ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৫৫ পাউন্ড বেড়ে হয়েছে ৯০৩ পাউন্ড। আর ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬৯ পাউন্ড বেড়ে এক হাজার ১২৮ প

১০ ঘণ্টা আগে

বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আহ্বান নেতানিয়াহুর

বিভিন্ন দেশ ইরানের বিরুদ্ধে এগিয়ে আসছে উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে বাকি দেশের নেতারা একত্রিত হওয়ার। আমি খুশি যে তাদের মধ্যে কিছু দেশ সেই দিকে এগোচ্ছে। তবে আরও বেশি বেশি দেশের এগিয়ে আসা প্রয়োজন।

১১ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনে থেমে নেই হামলা-দখল, চলছে অগ্নিসংযোগ

ইরানে চলমান যুদ্ধের মধ্যেই গত শনিবার (২১ মার্চ) ১৮ বছর বয়সী ইহুদি তরুণ ইহুদা শেরম্যানের মৃত্যুর পর এ সহিংসতার সূত্রপাত হয়। কোয়াড বাইক চালানোর সময় এক ফিলিস্তিনির গাড়ির ধাক্কায় শেরম্যানের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত নাকি দুর্ঘটনা, তা তারা তদন্ত করছে।

১৩ ঘণ্টা আগে

লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পিছু হটবে না ওয়াশিংটন: মার্কিন অর্থমন্ত্রী

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।’

১৪ ঘণ্টা আগে