ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ হয়ে আসছে। এর ফলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই’র দায়িত্ব পান ইলন মাস্ক।

ইলন মাস্ককে ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে তিনি প্রতি বছর ১৩০ দিন সরকারি দায়িত্ব পালন করতে পারবেন। চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে মে মাসেই মাস্কের দায়িত্ব পালনের দিনক্ষণ শেষ হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে মাস্ক সরকারি দপ্তরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায়। কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন করার দায়িত্ব দিয়েছিলেন। মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা সেমাফোরকে জানিয়েছে, মাস্কের সরকারি দায়িত্ব পালনের কার্যক্রম বুধবার রাতেই শেষ হবে। সূত্র: বিবিসি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement