‘পারস্পরিক হামলা বন্ধে’ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হিজবুল্লাহর সম্মতি: লেবানন দূতাবাস

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৬: ১১
দক্ষিণ লেবাননের টাইর শহরের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলার পর আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি: এএফপি

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 'পারস্পরিক হামলা বন্ধে' যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাবে হিজবুল্লাহ সম্মত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত লেবাননের দূতাবাস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এই তথ্য জানানো হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, 'হিজবুল্লাহ লেবানন কর্তৃপক্ষকে জানিয়েছে যে, পারস্পরিক হামলা বন্ধে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে সম্মত হয়েছে।'

প্রস্তাবিত এই সমঝোতা সম্পর্কে বিবৃতিতে আরও বলা হয়, 'এই ব্যবস্থার অধীনে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে (দাহিয়াহ) ইসরায়েলি বাহিনীর সব ধরনের সামরিক হামলা বন্ধ থাকবে। এর বিপরীতে হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা চালানো থেকে বিরত থাকবে। প্রাথমিক এই পদক্ষেপের পর যুদ্ধবিরতির রূপরেখাকে আরও প্রসারিত করা হবে, যাতে সমগ্র লেবানন ভূখণ্ডকে এর আওতায় আনা যায়।'

ট্রাম্পের মধ্যস্থতা ও নেতানিয়াহুর সবুজ সংকেত

বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মাওয়াদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই ফোনালাপে ট্রাম্প মাওয়াদকে স্পষ্ট জানিয়েছেন যে, তিনি প্রস্তাবিত এই যুদ্ধবিরতি ব্যবস্থার পক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত সম্মতি পেয়েছেন।

এরপর রাষ্ট্রদূত নাদা মাওয়াদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হওয়া তার এই আলোচনার ইতিবাচক ফলাফল ও অগ্রগতির বিষয়টি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে অবহিত করেন। প্রেসিডেন্ট আউন পরবর্তীতে এই বার্তা ও ইসরায়েলের সম্মতির বিষয়টি হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেন।

অবশ্য এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে দাবি করেছিলেন যে, 'উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে' হিজবুল্লাহর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। লেবানন দূতাবাসের এই বার্তার দিকেই ট্রাম্প ইঙ্গিত করেছিলেন কি না, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাত নিরসনে এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনা শুরু হতে যাচ্ছে। এই অগ্রগতির কথা উল্লেখ করে বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, 'মঙ্গল ও বুধবার (২ ও ৩ জুন) পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক বৈঠকগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে এই নতুন অগ্রগতি নিয়ে আলোচনা হবে এবং এর ওপর ভিত্তি করেই পরবর্তী শান্তি প্রক্রিয়া ও স্থায়ী যুদ্ধবিরতির রূপরেখা চূড়ান্ত করা হবে।'

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এআই যুদ্ধে মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

৬ ঘণ্টা আগে

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

৭ ঘণ্টা আগে

শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ

৭ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৮ ঘণ্টা আগে