পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ১০

ডেস্ক, রাজনীতি ডটকম
খাইবারপাখতুনখাওয়ার একটি এলাকায় টহল দিচ্ছে পাকিস্তান পুলিশ। ছবি: এএফপি

পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়ার একটি পুলিশ স্টেশনে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার ভোরের দিকে প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারবানের একটি পুলিশস্টেশনে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খাইবারপাখতুনখাওয়া পুলিশ জানিয়েছে, সশস্ত্র এই হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ২০২২ সালে পাকিস্তানি তালেবান ও দেশটির সরকারের মধ্যে শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার পর এমন হামলা আরও বেশি বেড়ে গেছে।

দারবান অঞ্চলের পুলিশ সুপার মালিক আনিস উল-হাসান এএফপিকে বলেছেন, স্থানীয় সময় আজ সোমবার রাত ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা প্রথমে দূর থেকে স্নাইপিং রাইফেল দিয়ে পুলিশস্টেশনের বাইরে থাকা কনস্টেবলদের ওপর গুলি চালায়। পরে স্টেশনের ভেতরে প্রবেশ করে।

আনিস উল-হাসান আরও বলেন, স্টেশনে প্রবেশর পর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হাতবোমা ছোড়ে। এ কারণে প্রাণহানি ও আহতের সংখ্যা অনেক বেড়ে যায়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত বা কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে, গত বছরের ডিসেম্বরে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশস্টেশন কমপ্লেক্সে স্থাপিত এক সামরিক ক্যাম্পে বিস্ফোরকবোঝাই ট্রাক দিয়ে হামলা চালায় ছয় সদস্যের আত্মঘাতী স্কোয়াড। সেদিন এই হামলায় কমপক্ষে ২৩ সেনা নিহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৪ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৬ ঘণ্টা আগে

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতার নতুন বার্তা চীনের

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স

১৭ ঘণ্টা আগে

ন্যাটোতে বুলেটসহ রিভলভার উপহার এরদোয়ানের!

ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ

১৭ ঘণ্টা আগে