ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত না মানায় গাজায় অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার (১৯ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, “যতক্ষণ হামাস তার দায়বদ্ধতা পূরণ করতে ব্যর্থ হয়, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।”
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাস যদি জিম্মিদের তালিকা প্রকাশ না করে, তবে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আইডিএফ-কে যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, প্রযুক্তিগত কারণে এ তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, প্রথম দিনেই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১১ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৩ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৩ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
২০ ঘণ্টা আগে