বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাজ্যের

নিউজ ডেস্ক
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে, সেটি সুনির্দিষ্ট করে বলেনি দেশটি। তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণবিষয়ক পরামর্শ দিতে এ সতর্কতা জারি করেছে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে।

সতর্ক বার্তায় আরও বলা হয়, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে, যাদের ইসলাম পরিপন্থি জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে। মাঝে মধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তাবাহিনীকে টার্গেট করা হয়েছে। প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা মোকাবিলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করা হয় নোটিশে। বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে যুক্তরাজ্যের হাইকমিশন আরও বলেছে, চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন তাদের নোটিশে বলেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। পরিস্থিতি এখনো অস্থির। রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের ওপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, দেশজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলোর বেশিরভাগ আবার সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি। ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাইকমিশন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: ১৩ আরোহী নিহত

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানটি পেরুর ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে পর্যটকদের নিয়ে যাত্রা করেছিল। পথে জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক এলাকা নাজকা লাইনসের কাছে পৌঁছালে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

২১ ঘণ্টা আগে

স্পেনে অভিবাসীদের ঢল, স্বেচ্ছায় মরক্কো ফিরেছেন ৪৮ হাজারের বেশি

শনিবার (১ আগস্ট) ফ্রান্স২৪-এর খবরে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে সেউতা সীমান্ত দিয়ে প্রায় ৬০ হাজার মানুষ স্পেনের এই ভূখণ্ডে প্রবেশ করেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা (গ্রিনিচ সময় ১৬০০) পর্যন্ত প্রায় ৪৮ হাজার ৩০০ অভিবাসী সীমান্ত পেরিয়ে আবার মরক্কোতে ফিরে গেছেন।

১ দিন আগে

স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড, জামানত সর্বোচ্চ ২০ হাজার ডলার

নতুন নিয়ম অনুযায়ী, প্রায় ৫০টি দেশের নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। এসব দেশের বেশির ভাগই আফ্রিকার।

২ দিন আগে

কাগজে নিষেধাজ্ঞা ইরানে, তবু ৪০০ কোটি ডলারের অনলাইন জুয়ায় জড়িত আইআরজিসি

এর মধ্যে কয়েক শ মিলিয়ন ডলার গেছে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বিন্যান্সে। শেলবিট থেকে বিন্যান্সের বিভিন্ন ঠিকানায় গেছে অন্তত ৬৭ কোটি ৬০ লাখ ডলারের ক্রিপ্টো। একই সময়ে শেলবিটের সঙ্গে সরাসরি লেনদেন হয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের এবং এমন কিছু ওয়ালেটের, যেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গ

২ দিন আগে