বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ পদত্যাগ পশ্চিমবঙ্গ রাজ্যপালের

ডেস্ক, রাজনীতি ডটকম
সি ভি আনন্দ বোস। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। তার জায়গায় অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে। তবে আনন্দ বোস কেন পদত্যাগ করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, পদত্যাগের এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত’।

ভারতের গণমাধ্যম আনন্দবাজারের খবর বলছে, বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যার পরও তিনি দিল্লতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়া আনন্দ বোসের মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। সে হিসাবে ২০ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে রাজ্যের একাধিক বিষয় নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন আনন্দ বোস। পশ্চিমবঙ্গ সরকারের অনেক নীতির সমালোচনা করেছেন প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বারবার সংঘর্ষময় পরিস্থিতিও তৈরি হয়েছে। তবে এ পদত্যাগের পেছনে মমতা বিধানসভা নির্বাচন সামনে রেখে কেন্দ্র সরকারের চাপ দেখছেন।

মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত ও গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ সম্পর্কে আমি এই মুহূর্তে অবগত নই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মমতার অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও লিখেছেন, ‘কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিগুলোকে সম্মান করতে হবে, গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে এবং রাজ্যগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রচলিত নীতি মেনে তিনি এ বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করেননি।’

মমতা সরাসরি এর চেয়ে বেশি কিছু না বললেও তার দল তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্র সরকারকেই অভিযুক্ত করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা এবং সময়মতো বিধানসভা ভোট করানোর বিষয়ে অমিত শাহের উদ্যোগে সায় না দেওয়ার কারণেই কি সরে যেতে হলো রাজ্যপাল বোসকে? তার ওপরে কি কেন্দ্রীয় সরকার বা বিজেপি চাপ তৈরি করেছিল?’

চন্দ্রিমার অভিযোগ তুলে বলেন, ‘এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোট। তার এক মাস আগে তারা রাজ্যপালকে পদত্যাগ করাচ্ছে। কারণ, বিজেপি চায় না যে সময়মতো নির্বাচন হোক।’

এসআইআর পর্বে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ভোটার তালিকা সময়মতো প্রকাশ করা হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তৃণমূলের এই মন্ত্রী। তবে রাজ‍্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, রাজ্যপাল অসুস্থতার কারণে পদত‍্যাগ করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১১ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১২ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৫ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে