অং সান সু চি গুরুতর অসুস্থ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১১
অং সান সু চি। ছবি : সংগৃহীত

কারাগারে বন্দি মিয়ানমারের নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা গুরুতর। তার ছেলে কিম আরিস জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চির হৃদরোগ মারাত্মক আকার ধারণ করেছে। তার জরুরি চিকিৎসা প্রয়োজন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সু চির মুক্তির জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃৎপিণ্ডের অবস্থা বোঝার কোনো উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনো উপায় নেই।

সু চির ছেলে আরিস মিয়ানমারের সেনা সরকারকে আহ্বান জানিয়েছেন, তার মাকে অবিলম্বে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের কোনো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞকে দেখা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি জীবন কাটাচ্ছেন। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মায়ের জীবন সংকটের কথা তুলে ধরে কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত হস্তক্ষেপ করতে এবং সু চির মুক্তি নিশ্চিত করতে।

একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সু চির কারাবন্দি অবস্থার অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

১৬ ঘণ্টা আগে

সৌদিতে হুতি হামলা: মক্কা চুক্তির আওতায় সামরিক পদক্ষেপ ‘যথাসময়ে’

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে— এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’

১৭ ঘণ্টা আগে

হুতিদের ‘দখলে’ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।

১৮ ঘণ্টা আগে

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৯ ঘণ্টা আগে
Advertisement