স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মী কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এ ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন দমকলকর্মী কাজ করছেন। আহতদের মধ্যে একজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হয়েছেন, আরেকজন দগ্ধ হয়েছেন। অন্য চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগুনের কারণে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি সেবা কর্মীরা প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

এদিকে, তীব্র তাপপ্রবাহে স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে। একই সময়ে ফ্রান্স ও পর্তুগালেও বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, চলতি গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্যব্যবস্থার তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়, যা ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় ছয় গুণেরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, পানির সংকট এবং ভয়াবহ দাবানলের ঝুঁকি আরও বাড়ছে। ভবিষ্যতে ইউরোপে এ ধরনের বড় দাবানলের ঘটনা ঘন ঘন ঘটতে পারে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement