রোহিঙ্গাদের ১৯৯ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এই অনুদানের ৭০ মিলিয়ন মার্কিন ডলার দেবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসএআইডি। সংস্থাটির দেওয়া অনুদানের ৭৮ মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে।

যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে।

২০১৭ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে।

অনুদানের এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ থেকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

দীর্ঘ আলোচনার নানা ত্রুটি তুলে ধরে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

৪ ঘণ্টা আগে

ইরানকে অস্ত্র দিলে রক্ষা পাবে না চীন, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিএনএন-এর প্রতিবেদনে চীনের পক্ষ থেকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতির খবর প্রকাশের পর ফ্লোরিডা যাত্রাকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের শর্তে ইরানের অসম্মতি, হয়নি সমঝোতা

এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

৭ ঘণ্টা আগে

ইসলামাবাদ টকস— প্রথম পর্বের বৈঠক শেষে লিখিত শর্ত বিনিময়

প্রথম দিনে ইসলামাবাদে দুপক্ষের মধ্যে আলোচনা চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে বলেন, ইরানের প্রতিনিধি দল জাতীয় স্বার্থ রক্ষায় ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে। তিনি আশা প্রকাশ করেন, তারা ‘সাহসিকতার সঙ্গে’ আলোচনা করবে এবং ফল যাই হোক, সরকার জনগণের পাশে থাকবে

১৪ ঘণ্টা আগে