ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১: ৫৭
হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ট্রুথ সোশ্যাল পোস্টের একটি প্রিন্ট কপি দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৪ জুন ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দিয়ে অর্থ নেওয়ার একটি সেবা বন্ধের দাবিতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সেবায় ট্রাম্পের পোস্টসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্টের বার্তা সাধারণ ব্যবহারকারীদের আগে দেখতে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, দ্য ইন্টারসেপ্ট ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনের করা মামলায় ‘ট্রুথ এপিআই’ নামের ওই সেবাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

গত ১ আগস্ট ট্রুথ এপিআই চালু হয়। এর চার দিন আগে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, এ সেবা আর্থিক বাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে। একই সঙ্গে এটি ওয়াল স্ট্রিট, ধনী অভ্যন্তরীণ ব্যক্তি এবং ট্রাম্পকে আর্থিকভাবে লাভবান করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

মামলার বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা মামলার আসামি হলেও ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপকে আসামি করা হয়নি।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ট্রুথ সোশ্যালে শুল্কনীতি ও মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা দিয়ে আসছেন। তার এসব পোস্টের কারণে শেয়ার, তেলসহ বিভিন্ন আর্থিক বাজারে দামের ওঠানামা হতে পারে।

বুধবার করা মামলায় ট্রুথ এপিআই সেবা চালু থাকা অবস্থায় হোয়াইট হাউস যাতে কোনো সরকারি ঘোষণা শুধু ট্রুথ সোশ্যালে প্রকাশ না করে, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

‘গভীরভাবে দুর্নীতিগ্রস্ত’ বলছে বাদীপক্ষ

মামলায় বাদীপক্ষ ট্রুথ এপিআই সেবাটিকে ‘গভীরভাবে দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেছে। তাদের যুক্তি, ব্যবহারকারীরা এ সেবায় সাবস্ক্রাইব করলে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি আর্থিকভাবে লাভবান হতে পারেন।

বাদীপক্ষ আরও বলেছে, এ সেবা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, ট্রাম্পের সরকারি ঘোষণা সবার সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে। কোনো বৈধ সরকারি স্বার্থে প্রেসিডেন্টের পোস্ট ব্যক্তিগত গ্রাহকদের কাছে বিক্রি করার সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে এর মাধ্যমে ট্রাম্পের ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগও থাকা উচিত নয়।

মামলার নথি অনুযায়ী, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ট্রুথ সোশ্যালে প্রায় ৯ হাজার থেকে ১১ হাজার পোস্ট ও পুনঃপোস্ট করেছেন। এসবের অনেকগুলোর পর হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ট্রাম্প মিডিয়ার এক মুখপাত্র বলেন, ট্রাম্পের তথ্য এরই মধ্যে অসংখ্য প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই সাবস্ক্রিপশনভিত্তিক ফিড পরিচালনা করে।

তিনি আরও বলেন, ‘বামপন্থী কর্মীরা এখন ট্রাম্পকে সেন্সর করা এবং শেয়ারহোল্ডারদের ক্ষতি করার উদ্দেশ্যে অন্যায়ভাবে আদালতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’

সোমবার এক আয়-বিষয়ক বৈঠকে ট্রাম্প মিডিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন বলেন, ট্রুথ এপিআইয়ের মাধ্যমে গ্রাহকেরা অন্যদের তুলনায় ‘সামান্য দ্রুত’ খবর পেতে পারেন।

ট্রাম্পই সবচেয়ে বড় শেয়ারহোল্ডার

রয়টার্সের তথ্য অনুযায়ী, ট্রাম্প মিডিয়ার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ডোনাল্ড ট্রাম্প। তার ডোনাল্ড জে. ট্রাম্প রিভোকেবল ট্রাস্টের মাধ্যমে কোম্পানিটির ৪১ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে। এসব শেয়ারের মূল্য প্রায় ৯৫ কোটি ডলার।

ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প মিডিয়ার একজন পরিচালক। একই সঙ্গে তিনি ওই ট্রাস্টের তত্ত্বাবধান করেন।

মামলার নথিতে বলা হয়েছে, ট্রুথ এপিআইয়ের মাধ্যমে ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র, এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং হোয়াইট হাউসের অ্যাকাউন্টের পোস্ট আগাম পাওয়ার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বর্তমান তিন কমিশনারই রিপাবলিকান দলের সদস্য।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ন্যাটো— রাশিয়াকে নিয়ে বড় সতর্কতা ইউরোপীয় গোয়েন্দাদের

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সম্প্রতি পার্লামেন্টে একই ধরনের আশঙ্কার কথা জানান। তার ভাষ্য, গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক মাসে রাশিয়া ন্যাটোর ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের ‘আর্টিকেল ৫’ কতটা কার্যকর, তা পরীক্ষা করতে পারে। ন্যাটোর এই ধারায় একটি সদস্য

৮ ঘণ্টা আগে

‘শত্রু’ জিনপিংয়ের জন্য কেন লালগালিচা ট্রাম্পের?

গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়

৮ ঘণ্টা আগে

রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোট, বড় ব্যবধানে এগিয়ে পুতিনের দল

ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস

৯ ঘণ্টা আগে

দখল করা ইউক্রেনীয় অঞ্চলেও রুশ নির্বাচন, মস্কোয় ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ার জন্য এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোকে কার্যত এ নির্বাচনি লড়াই থেকে বাইরে রাখা হয়েছে। বিরোধী কয়েকজন নেতা কারাগারে বা নির্বাসনে রয়েছেন।

১৯ ঘণ্টা আগে
Advertisement