পাকিস্তানি হামলা ‘সরাসরি উসকানি’: ভারতীয় সেনাবাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ছেই। ছবি: এএফপি

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে চলমান উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে পাকিস্তান।

শনিবার (১০ মে) ভোর ৫টার দিকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের খাসা সেনানিবাসের ওপর পাকিস্তানের একাধিক সশস্ত্র ড্রোন উড়তে দেখেছে ভারতীয় সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো শত্রুপক্ষের ড্রোনগুলোয় তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। তারা সরাসরি উসকানি দিচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী আরও বলছে, ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের এমন প্রচেষ্টা অগ্রহণযোগ্য। ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দেবে।

এর আগে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত। ওই সময়ই পাকিস্তান বলেছিল, তারাও ভারতকে পালটা জবাব দেবে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে— পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার এই খবর এলো।

পাকিস্তান দাবি করেছে, তাদের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে ভারত। এর মধ্যে একটি রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের এ দাবির পরিপ্রেক্ষিতে অবশ্য ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১০ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৯ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে