টাইফয়েডে আক্রান্ত সিজেপির অভিজিৎ, বললেন ‘আন্দোলন থামবে না’

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন ভর্তি-নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে নয়া দিল্লিতে বিক্ষোভে কথা বলছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (মাঝে)। ফাইল ছবি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থতা তাদের আন্দোলনের গতি কমাতে পারবে না বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে বলেন, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থতার মধ্যেও দেশ জুড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সিজেপির সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বলেন, এই আন্দোলন শেষ পর্যন্ত তার লক্ষ্য অর্জন করবে।

দিপকে বলেন, “আপনারা জানেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। পরীক্ষার রিপোর্ট এসেছে এবং তাতে আমার টাইফয়েড ধরা পড়েছে।”

তিনি জানান, বর্তমানে তার চিকিৎসা চলছে এবং প্রতিদিন শিরায় (আইভি) ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমার চিকিৎসা চলছে। প্রতিদিন আইভি ড্রিপ দেওয়া হচ্ছে। কিন্তু আমি দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সব ‘ককরোচ’কে ধন্যবাদ জানাতে চাই।”

আন্দোলনকে আরও বিস্তৃত করার জন্য সমর্থকদের অভিনন্দন জানিয়ে দিপকে বলেন, শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকলে তাদের মূল দাবি— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, “এই আন্দোলনকে এত বড় সফলতায় পরিণত করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আমি নিশ্চিত, আমরা যদি এভাবেই আন্দোলন চালিয়ে যাই, তাহলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করতে পারব।”

প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সিজেপির নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় সংস্কার আনা এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

এই আন্দোলনে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সমর্থন জানিয়েছেন। ওয়াংচুক গত ২৮ জুন আন্দোলনে যোগ দেন এবং অনশন শুরু করেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি ২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। সরকারের পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।

কেন্দ্রীয় সরকার তাকে লিখিতভাবে আশ্বাস দেয় যে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না, সংসদে পরীক্ষা সংস্কার ও জবাবদিহির বিষয়টি আলোচনা হবে এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তবে সোনম ওয়াংচুক অনশন শেষ করলেও সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের অবস্থান কর্মসূচি ও আন্দোলন অব্যাহত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে