উড্ডয়নের পরই যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি

ডেস্ক, রাজনীতি ডটকম

লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার (AI 171) ফ্লাইট। ফ্লাইটটি উড্ডয়নের পরপরই পাইলটদের পক্ষ থেকে ‘মে-ডে’ সংকেত পাঠানো হয় বলে জানা গেছে।

তবে তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানের পাইলটরা নিয়ন্ত্রণ কক্ষে ‘মে’ডে’ কল পাঠান।

যা সাধারণত চরম বিপদের সংকেত হিসেবে ধরা হয়। এরপরই রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ও কারণ এখনো নিশ্চিত করা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এদিকে বিভিন্ন সূত্রে জানাগেছে, দুর্ঘটনার কবলিত বিমানটিতে ২৪২ আরোহিী ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে ও যাত্রীদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ আজ ১২ জুন এক দুর্ঘটনায় পতিত হয়েছে।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৩ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে