১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জুন ২০২৬, ১১: ২১
ছবি: সংগৃহীত

পারমাণবিক সক্ষমতা অর্জনের পর ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ১২টি পারমাণবিক ওয়ারহেড (বোমা) মোতায়েন করেছে ভারত। বৈশ্বিক অস্ত্র-নজরদারি সংস্থা 'সিপ্রি'-এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, ভারতের পরমাণু বোমার সংখ্যা বেড়ে এখন ১৯০টিতে দাঁড়িয়েছে। এত বছর ভারতের পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র আলাদাভাবে সংরক্ষিত থাকলেও, এবারই প্রথম সামরিক বাহিনীর সাবমেরিন ও ভূগর্ভস্থ সাইলোতে এগুলো যেকোনো মুহূর্তে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা দিল্লির পারমাণবিক নীতিতে বড় কৌশলগত পরিবর্তন।

পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এতবছর ওয়ারহেড এবং সরবরাহ ব্যবস্থা আলাদাভাবে সংরক্ষণের মাধ্যমে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছিল ভারত। কিন্তু এই প্রথমবার ভূগর্ভস্থ মিসাইল সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে দেশটি। যেগুলো যে-কোনও মুহূর্তে সামরিক বাহিনীর অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত।

বিশ্বের শীর্ষ অস্ত্র-নজরদারি সংস্থা স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে দিল্লির এই পদক্ষেপ ওঠে এসেছে। এতে দাবি করা হয়, এই প্রথমবার পারমাণবিক বোমা অস্ত্রাগারে মোতায়েন না করে অভিযানে থাকা বাহিনীর ঘাঁটিতে স্থাপন করলো ভারত। তবে এই পদক্ষেপকে ঠিক পারমাণবিক সক্ষমতার আক্রমণাত্মক হুঁশিয়ারি হিসেবেও দেখছে না প্রতিষ্ঠানটি।

প্রশ্ন ওঠেছে, হুট করেই শান্তিকামী পারমানবিক নীতির দেশটি চাঞ্চল্যকর এমন পদক্ষেপ কেন নিয়েছে?

এসআইপিআরআই-এর ধারণা, ২০২৫ সাল থেকেই ভারত পারমাণবিক অস্ত্রাগার বড় করে সরবরাহ ব্যবস্থা উন্নত করছে। অগ্নি-৫ এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উদ্দেশ্য চীনের সমগ্র ভূখণ্ডে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া পরিস্থিতি সামাল দিতে লক্ষ্যবস্তু যদি পাকিস্তান হয় সেটিও যেন দূরপাল্লার অস্ত্র দিয়ে পাল্টা আঘাতের আওতায় রাখা যায়, এটিও বিবেচনায় রাখা হচ্ছে।

এরকম পরিস্থিতিতে, সংস্থাটির দাবি, ভারত পারমাণবিক অস্ত্রের মজুত ১৯০টিতে উন্নীত করেছে। ভারতীয় নৌবাহিনী বর্তমানে তিনটি এসএসবিএন পরিচালনা করে: আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাট এবং আইএনএস আরিধামান।

প্রতিবেদন বলছে, ভারতের রয়েছে ১৬টি জাগুয়ার ওয়ারহেড এবং ৩২টি মিরাজ ২০০০ এইচ, ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ২৪টি পৃথ্বী-২ , ১৬টি অগ্নি-১, ১৬টি অগ্নি-২, ১৬টি অগ্নি-৩, আটটি অগ্নি-৪ এবং আটটি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। এছাড়া আরও একটি মাঝারি-পাল্লার অগ্নি-পি এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ নির্মাণাধীন রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কিন্তু ভারতের এসব সংগ্রহকে এখানকার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখার মতো নয় বলেও মতামত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ইতিবাচক এই মতের পেছনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে 'প্রথম ব্যবহার না করার' নীতিকে সামনে এনেছে এসআইপিআরআই।

ভারতের পক্ষ থেকে অঙ্গীকার রয়েছে, তারা কখনও পারমাণবিক হামলা শুরু করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেবে না। নিজেদের পারমাণবিক অস্ত্র শুধু নিজ ভূখণ্ড বা ভারতীয় বাহিনীর ওপর পারমাণবিক হামলার প্রতিশোধ হিসেবেই ব্যবহার করা হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৬ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

৮ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৯ ঘণ্টা আগে