ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ায় এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিলাসপুরে ঘটা এই দুর্ঘটনায় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের অনুদান ঘোষণা করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে ওই বাস হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টিতে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে।
স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে যায়।
কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেন এবং কর্মকর্তাদের উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি অনুদান ঘোষণা দেন।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাহাড়টির বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়েছে এবং ভেতরে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৭ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২০ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে