ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ এক নেতাসহ সাত মাওবাদী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী।
বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১৯ নভেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’।
অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। নিহতদের মধ্যে একজন মেট্টুরি জোগা রাও। তিনি টেক শঙ্কর নামে পরিচিত।
পুলিশ জানাচ্ছে, মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর সিপিআই (মাওবাদী) অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কার্যক্রম পরিচালনা করতেন।
পুলিশ জানিয়েছে, এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহেশচন্দ্র লাড্ডা।
এদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে। ফলাফলও পাওয়া যাচ্ছে। যারা মূলস্রোতে ফিরে আসতে চান, তাদের কাছে আমরা আবেদন করেছি, তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন। মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৪ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৭ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১৯ ঘণ্টা আগে