প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে অবশেষে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন ‘তামিলাগা ভেট্টি কাজাগম’ (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। বামপন্থী দল সিপিআই, সিপিএম এবং ভিসিকের আকস্মিক সমর্থনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছেন তিনি।
আজ শুক্রবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে আজ বিকেল সাড়ে ৪টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বিজয়ের। এর মধ্য দিয়ে থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজয়-নেতৃত্বাধীন টিভিকের জন্য বড়সড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। সিপিআই এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকের প্রতি সমর্থন দিয়েছেন।
এদিকে, সিপিআই এবং সিপিএম থেকে সমর্থনের ফলে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়েছে। পূর্বে কংগ্রেসের ৫টি আসনের সঙ্গে বর্তমানে সিপিআই’র ২টি আসন, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন মিলিয়ে মোট ১১৮টি আসন পাওয়ায় এখন থালাপতি বিজয়ের সরকার গঠন করতে আর কোনো বাধা রইলো না।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
২০ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে