কবে কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘দানা’

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের জন্য আতঙ্কের নাম এখন ঘূর্ণিঝড় ‘দানা’। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কবে এটি আঘাত হানবে, গতি কত হবে, কোথায় আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানাতে পারে, তা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকালের মধ্যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হবে। এর সম্ভাব্য সময় রাত সাড়ে ১১টার পর। আর এখন পর্যন্ত যে গতিপথ দেখা যাচ্ছে, তাতে ‘দানা’র ল্যান্ডফল পশ্চিমবঙ্গে হচ্ছে না।

আবহাওয়াবিদদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুরী ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে ভূভাগে প্রবেশ করবে ‘দানা’। যে জায়গায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে, তা উড়িষ্যার ভিতরকণিকা ও ধামারার কাছাকাছি জায়গায় অবস্থিত।

ভিতরকণিকা থেকে দিঘার দূরত্ব ২৭০ কিলোমিটারের মতো। আর ধামারা থেকে মোটামুটি ২০০ কিলোমিটার দূরে অবস্থিত দিঘা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গে আঘাত হানবে না এই ঘূর্ণিঝড়।

এর আগে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ডান দিকে বাঁক নিয়ে সোজা অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১৯ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

২০ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১ দিন আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১ দিন আগে