‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ দাবি শাহবাজ শরিফের

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতিতে সংঘাত থামলে যুক্তরাষ্ট্র ও চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি অস্ত্রবিরতিকে ‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ বলেও দাবি করেন।

বিবিসি ও পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, অস্ত্রবিরতির ঘোষণা আসার পর শনিবার (১০ মে) গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই ভাষণেই তিনি অস্ত্রবিরতিকে ‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেন।

শাহবাজ ‘অস্ত্রবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। পাশাপাশি সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান।

ভাষণে চীনকে পাকিস্তানের ‘অত্যন্ত কাছের ও খুব বিশ্বাসযোগ্য’ এক বন্ধুরাষ্ট্র হিসেবে অভিহিত করেন শাহবাজ। চীনকেও ধন্যবাদ জানান তিনি। বলেন, অস্ত্রবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র। কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে। প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি।

তার দেশ ‘ঐতিহাসিক বিজয়’ পেয়েছে দাবি করে শাহবাজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনী, নৌ বাহিনী ও সশস্ত্র বাহিনীর সবাইকে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। এসব বাহিনী দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব। কিন্তু আমরা শান্তির পক্ষে। আমরা মনে করি, যুদ্ধবিরতির চুক্তি সবার কল্যাণের জন্য করা হয়েছে।

ভারতের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ড্রোন দিয়ে পাকিস্তানের ওপরে হামলা করা হয়। আমাদের মসজিদ ধ্বংস করা হয়েছে, নিরীহ প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমরা এসব ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

অস্ত্রবিরতির কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে বিরতির ‘বার বার অস্ত্রবিরতির সমঝোতা লঙ্ঘনে’র অভিযোগ তোলেন। এ বিষয়ে অব্যশ ভাষণে কিছু বলেননি শাহবাজ।

সিন্ধু নদের পানিবণ্টন ও কাশ্মিরসহ ভারত ও পাকিস্তানের মধ্যে যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে