নির্বাচনি প্রচার শুরু করছেন থালাপতি, প্রথম সভা ত্রিচিতে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০৩
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় (থালাপতি) তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে)-এর প্রথম নির্বাচনি প্রচারণা শুরু করছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার তামিলনাড়ুর ত্রিচি পৌঁছানোর পর তিনি আরেয়ালুরে একটি জনসভার মাধ্যমে তার প্রচার কাজ শুরু করবেন। যেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন।

এই প্রচারণার জন্য বিজয় একটি বিশেষভাবে তৈরি বাস ব্যবহার করছেন। এই বাসে অত্যাধুনিক ক্যামেরা, লাউডস্পিকার এবং অননুমোদিত প্রবেশ ঠেকাতে লোহার বেড়া দিয়ে সুরক্ষিত। তার বাসটি বৃহস্পতিবার সন্ধ্যাতেই পানাইয়ুর থেকে ত্রিচির উদ্দেশে রওনা হয়েছে। তবে তিনি নিজে আজ বিমানে করে সেখানে পৌঁছাবেন।

পুলিশ এই সমাবেশের জন্য বেশ কিছু শর্তে অনুমতি দিয়েছে। প্রায় ২৫টি নির্দেশনা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে রোডশো, সংবর্ধনা এবং গাড়িবহরের ওপর নিষেধাজ্ঞা।

নিয়ম অনুযায়ী, বিজয়ের বাসের পেছনে পাঁচটির বেশি গাড়ি থাকতে পারবে না এবং সকল দলীয় কর্মীকে সকাল ১১টা ২৫ এর মধ্যে আরেয়ালুর পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছাতে হবে। পাশাপাশি, জননিরাপত্তা নিশ্চিত করতে দলকে নিজেদের উদ্যোগে ব্যারিকেড বসাতে হবে। কোনো শর্ত লঙ্ঘন করা হলে কর্তৃপক্ষ সমাবেশ বন্ধ করে দিতে পারবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রিচিকে প্রচারণার জন্য বেছে নেওয়া বিজয়ের জন্য প্রতীকীভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে এই শহরটি দ্রাবিড় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাক্ষী। সাবেক মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রন এআইএডিএমকে-এর দ্বিতীয় রাজ্য সম্মেলন ত্রিচিতেই করেছিলেন। এমনকি তিনি ত্রিচিকে তামিলনাড়ুর দ্বিতীয় রাজধানীও ঘোষণা করেছিলেন।

একইভাবে, ডিএমকে-র প্রতিষ্ঠাতা সি.এন. আন্নাদুরাই তার দল নির্বাচনে অংশ নেবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ত্রিচিকেই বেছে নিয়েছিলেন। এটি রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই শহরের গুরুত্বকে তুলে ধরে।

বিজয়ের সভার স্থান মারাক্কাদাইও অতীতে বিভিন্ন দলের বড় বড় সমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েক দিন আগেই এআইএডিএমকে-এর সাধারণ সম্পাদক ইডাপ্পাদি কে. পালানিস্বামী একই এলাকায় এমজিআর-এর মূর্তির কাছে নির্বাচনি প্রচার চালিয়েছেন। এটি প্রমাণ করে যে ত্রিচি এখনো রাজনৈতিক প্রতীকীতার একটি যুদ্ধক্ষেত্র।

রাজনৈতিক অঙ্গনে বিজয়ের এই পদক্ষেপের পর তার সমর্থকরা বিশ্বাস করেন, ত্রিচি থেকে তার যাত্রা তামিলনাড়ু রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে সাজাতে পারে। তবে এই গতি কতটা স্থায়ী রাজনৈতিক সাফল্য এনে দেয়, তা সময়ই বলে দেবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement