পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ডেস্ক, রাজনীতি ডটকম
বারুইপুরের এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডল। ছবি: আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সিআইডির তদন্তের পাশাপাশি সেই বিচারবিভাগীয় তদন্তও সমান্তরালভাবে চলবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী, যে জেলার পুলিশের অভিযানে এনকাউন্টারের ঘটনা ঘটে, সেই জেলা পুলিশ নিজেই ঘটনার তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই বারুইপুর পুলিশ জেলার পরিবর্তে সিআইডির হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে অপরাধস্থলে যান তদন্ত কর্মকর্তারা। সেখানে ক্যানিং থানার পুলিশ সার্কেলের (পিসি) ইনচার্জ রনি সরকারের কাছ থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন প্রভাস। তাকে ধাওয়া করলে তিনি পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়েন বলেও দাবি পুলিশের।

এরপর আত্মরক্ষার্থে বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল সার্ভিস রিভলভার থেকে গুলি চালান। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রভাসের শরীরে দুটি গুলি লাগে— একটি বুকের ডান পাশে এবং অন্যটি কোমরের ওপরের অংশে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে রাতের এই পুলিশি এনকাউন্টারকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাংশ ঘটনাটিকে উত্তরপ্রদেশের অতীতের বিতর্কিত এনকাউন্টারের সঙ্গে তুলনা করে ‘উত্তরপ্রদেশ ২.০’ বলে কটাক্ষ করেছে। তবে দলের আরেকটি অংশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে। কংগ্রেস ও সিপিএমও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।

এ পরিস্থিতিতে ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি সিআইডিও ঘটনার সব দিক যাচাই করবে।

এর আগে এই ঘটনায় প্রাথমিকভাবে তিনটি মামলা দায়ের করে পুলিশ। এগুলো হলো— হত্যা, গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক মামলা। পরে রেললাইন অবরোধের ঘটনাতেও আরেকটি মামলা করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গত ৪ জুলাই বারুইপুরের ১২ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়। পরদিন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়। একই সঙ্গে কিশোরীর মরদেহ ঘিরে দিনভর বিক্ষোভ, সড়ক ও রেললাইন অবরোধের ঘটনা ঘটে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement