ব্যর্থতা ঢাকতে বাংলাদেশ সরকার অজুহাত দিচ্ছে: ভারত

কলকাতা প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৫, ০৯: ৩৯
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অস্থিরতার জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’ দায়ী বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি বলছে, নিজেদের ব্যর্থতা ঢাকতেই বাংলাদেশের সরকারপ্রধান তার বক্তব্যের মাধ্যমে ভারতের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (২৯ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ওই মন্তব্য সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে ভারত মনে করে। সমস্যা ও তার মোকাবিলা থেকে মানুষের নজর ঘোরাতে বাংলাদেশ সরকার এসব বলছে।

গত ২৫ মে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তার মোকাবিলা করার দায়িত্ব দেশটির সরকারের। এর জন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না। বাইরের কাউকে দোষারোপ করলে কিংবা বিভিন্ন ধরনের অজুহাত দাঁড় করালে সমস্যার সমাধান করা যায় না।

এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত, যা ওই দেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বার্থকে রক্ষা করবে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও রায় নিশ্চিত করা দরকার।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন রণধীর জয়সওয়ালকে। এ প্রশ্নের উত্তরে স্পষ্ট কোনো করেননি তিনি। তবে বলেছেন, এ বিষয়ে ভারতের নজর রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৩ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে