কলকাতা প্রতিনিধি

পাঁচ মাসের বেশি সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনারের পদটি শূন্য রয়েছে। গত বছরের অক্টোবরে পূর্ববর্তী হাইকমিশনার মুস্তাফিজুর রহমান অব্যাহতি নেওয়ার পর মোহাম্মদ নুরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে কাজ করছিলেন। নতুন হাইকমিশনার হিসেবে ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) রিয়াজ হামিদুল্লাহকে নিয়োগ দেওয়া হলেও দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতার জন্য এতদিন তাকে দিল্লি পাঠানো হয়নি।
সম্প্রতি ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ইতিবাচক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার ভারতে হাইকমিশনারের দায়িত্ব নিতে রিয়াজ হামিদুল্লাহকে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৭ এপ্রিল) নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে রিয়াজ হামিদুল্লাহ নয়াদিল্লি পৌঁছেছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯৫ ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হামিদুল্লাহ সম্প্রতি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) ছিলেন। এর আগে তিনি কিছু সময়ের জন্য পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। হামিদুল্লাহ পূর্বে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ের মহাপরিচালক এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিকবিষয়ক উইংয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সার্ক-সম্পর্কিত বিষয়ে তার অভিজ্ঞতার জন্য পরিচিত । কারণ তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন এবং কিছু দিনের জন্য নেপালের বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ছিলেন। একসময় হামিদুল্লাহ
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৫ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
১৭ ঘণ্টা আগে
বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।
১ দিন আগে
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।
১ দিন আগে