রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ১১: ১৬
ছবি: সংগৃহীত

পাঁচ দেশ সফরের দ্বিতীয় ধাপে তিন দিনের রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ মে) আমস্টারডামে পৌঁছানোর পর দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

২০১৭ সালের পর এটি তার দ্বিতীয় আমস্টারডাম সফর। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন। এছাড়া দেশটির রাজা উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

নেদারল্যান্ডসে পৌঁছানোর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রায় আড়াই ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন মোদি। এ সময় আবুধাবিতে তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে মোদি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির রাজা উইলেম-আলেকজান্ডা এবং রানি ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয় কমিউনিটির উদ্দেশে বক্তব্য রাখবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের এজেন্ডা ‘সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ’। দুই দেশের ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে যে কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠেছে, এই সফরের মাধ্যমে তা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে