ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসনের অভিযোগ তুলেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) দাবি করেছে, ভারতীয় বাহিনী একাধিক স্থানে হারোপ ড্রোন পাঠিয়েছে এবং সেগুলোর মধ্যে ১২টি ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ডনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় ড্রোন হামলায় অন্তত চারজন সেনা আহত হয়েছেন। এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোর, আট্টক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির আশপাশের এলাকায়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ নিয়ে বলেন, ভারত কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং দেশটি এখনও আক্রমণের ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, ভারতের টার্গেট করার কৌশল স্পষ্টভাবে রাডারে ধরা পড়েছে।
তবে ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৯ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে