কাশ্মীরে হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ১৯ জন গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারতের উত্তরপূর্বাঞ্চলের তিন রাজ্যের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার অধিকাংশই গ্রেপ্তার হয়েছেন সোশাল মিডিয়ায় পোস্টের কারণে।

এনডিটিভি লিখেছে, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় গ্রেপ্তারদের মধ্যে বিধায়ক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী ও অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন সোশাল মিডিয়ার পোস্টের কারণে।

কেবল আসামেই এখন পর্যন্ত ১৪ জন গ্রেপ্তার হয়েছেন। প্রথম গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমিনুল ইসলাম। আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের এই বিধায়ক গ্রেপ্তার হন বৃহস্পতিবার।

কাশ্মীরের পুলওয়ামা ও পেহেলগাম হামলাকে ‘সরকারি ষড়যন্ত্র' বলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আসামে শুক্রবার পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- হাইলাকান্দির জাবির হুসাইন, শিলচরের এ কে বাহাউদ্দিন ও জাভেদ মজুমদার, মরিগাঁওয়ের মহাহার মিয়া এবং শিবসাগরের সাহিল আলী।

এছাড়া ফেইসবুকে 'পাকিস্তান জিন্দাবাদ' পোস্ট করার অভিযোগে শুক্রবার রাতে করিমগঞ্জের মুস্তা আহমেদ ওরফে সাহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি লিখেছে, তাদের মধ্যে জাবির একজন সাংবাদিক; বাহাউদ্দিন শিলচরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিষয়ের শিক্ষার্থী এবং জাভেদ একজন আইনজীবী।

এদিকে শনিবার বিশ্বনাথ থেকে ২৫ বছর বয়সী জারিফ আলী এবং ছাত্র সংগঠন 'শত্রু মুক্তি সংগ্রাম পরিষদ'র জেলা সম্পাদক অনিল বানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনলাইনে ‘ভারতবিরোধী মন্তব্য’ করার অভিযোগে হাইলাকান্দি থেকে সুমন মজুমদার ওরফে বুলবুল আলম মজুমদার, নগাঁওয়ের মাসুদ আজহার এবং গুয়াহাটি সংলগ্ন হাজো থেকে আরেকজন গ্রেপ্তার হয়েছে।

অন্যদিকে সোশাল মিডিয়ায় ‘পাকিস্তানের পক্ষে কন্টেন্ট’ পোস্ট করায় দুজনকে গ্রেপ্তার করেছে কাছাড় জেলা পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করব। আমরা সোশাল মিডিয়ার সব পোস্ট পরীক্ষা করছি এবং আমরা যাদেরকে দেশবিরোধী মনে করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

“ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো মিল নেই। এই দুই দেশ শত্রু রাষ্ট্র এবং আমাদের এভাবেই থাকতে হবে।"

ত্রিপুরা: দুই অবসরপ্রাপ্ত শিক্ষকসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরায়।

পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে ‘অনলাইনে দেশবিরোধী মন্তব্য’ করার অভিযোগে ধলাই জেলায় গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক জহর দেবনাথ ও কুলদীপ মণ্ডলকে।

আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক সজল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে। এছাড়া সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে জাহিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেঘালয়: গুয়াহাটি থেকে সম্প্রচারিত একটি নিউজ ভিডিওর পোস্টে ‘দেশবিরোধী মন্তব্য’ করার অভিযোগে মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন একজন। ৩০ বছর বয়সী সাইমন শিল্লাকে শুক্রবার ইস্ট খাসি হিলস জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহতের ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে।

সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে বলে ধারণা করা হয়।

ওই হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভারতের তরফে সার্ক ভিসা স্কিমের অধীনে পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে এই ভিসার অধীনে ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ আটারি স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। দুই দেশের হাই কমিশনে কর্মকর্তা কমানো ও ফিরে যাওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়।

এর পাল্টায় ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত এবং ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের পাশাপাশি নয়া দিল্লিকে পাকিস্তানের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাছাড়া ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধেরও ঘোষণা এসেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে