আশঙ্কাজনক মার্কিন সেনাদের চিকিৎসা চলছে জার্মানিতে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৭: ৩১
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলায় অন্তত ১০০ সেনা আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আহতদের মধ্যে ইতোমধ্যে ইউএস ন্যাশনাল গার্ডের সাত সদস্য প্রাণ হারিয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলার ঘটনা তীব্রতর হওয়ায় পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। জার্মানির হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১০ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৬ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আতঙ্কে ঘরে ফিরছে না মানুষ

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ দিন আগে