‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ নামে পালটা জবাব পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগরে শনিবার ভোর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। ছবি: বিবিসি

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পালটা জবাব হিসেবে এবার পাকিস্তান ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ নামে ভারতের পালটা সামরিক হামলা শুরু করেছে। ‘বানিয়ান-উন-মারসুস’ আরবি শব্দগুচ্ছ, যার অর্থ ‘দৃঢ় ভিত্তি’ বা ‘দৃঢ় কাঠামো’।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও বেতার এবং সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) দিবাগত মধ্যরাত পেরিয়ে শুক্রবার (১০ মে) ভোরের দিকে অপারেশন ‘বানিয়ান-উন-মারসুসে’র ঘোষণা আসে রেডিও পাকিস্তানে।

পাকিস্তানের নিরাপত্তা সংস্থা সূত্র জানিয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরের বিয়াস অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। আরও বিভিন্ন অঞ্চলেও হামলা চালানো হচ্ছে।

এদিকে ভারসশাসিত কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, ভোর পৌনে ৬টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহর জুড়ে পুরোপুরি ব্ল্যাকআউট চলছে।

গুলিস্তাঁ-এ-জওহার এলাকার এক বাসিন্দা জুবেইর আশরাফ জানিয়েছেন, ভোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। আকাশে আলোর ঝলকানিও দেখতে পেয়েছেন। বিস্ফোরণের পরেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই তাদের বাড়ির আলো নিভিয়ে দেন।

এর আগে ভারত ও পাকিস্তান দুই দেশই দাবি করে, শুক্রবার দিবাগত রাতে দুই দেশই প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তবে এসব হামলায় হতাহতের সুনির্দিষ্ট তথ্য কোনো দেশের পক্ষ থেকেই জানানো হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের করাচির ফায়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত ২৬টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৩ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৪ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১৬ ঘণ্টা আগে