আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির, দাবি পূরণের আশ্বাস সরকারের

ডেস্ক, রাজনীতি ডটকম
সরকার ও সিজেপি নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলন। ছবি: সংগৃহীত

অবশেষে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সব দাবি মেনে নেওয়ার পর এই ঘোষণা দিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, শনিবার সন্ধ্যায় সরকার ও সিজেপি নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, সরকারের প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই তারা তাৎক্ষণিকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে অবস্থানরত সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সিজেপির প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করা হবে, ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য প্রচলিত নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

টাইফয়েডে আক্রান্ত সিজেপির অভিজিৎ, বললেন ‘আন্দোলন থামবে না’

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থতা তাদের আন্দোলনের গতি কমাতে পারবে না বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেছেন তিনি।

৪ ঘণ্টা আগে

দিল্লির আন্দোলনে পুলিশি হামলা, ১২ প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে ১২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার। তাদের যুক্তি— দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। একইভাবে অভিযানে অংশ নেওয়া র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কেন্দ্রীয় রিজার্ভ পুলি

৫ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসতে নারাজ সিজেপি

শনিবার (২৫ জুলাই) সকালে এক্সে দেওয়া পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে তাদের অবস্থান অপরিবর্তিত। সরকার যদি এ বিষয়ে সিদ্ধান্ত না নেয়, তাহলে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অর্থ হয় না।

৬ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয়— এটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন সোনম ওয়াংচুক। আর সে কারণেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াই ২৬ দিনের অনশন

৭ ঘণ্টা আগে