ডেস্ক, রাজনীতি ডটকম

চলমান সংঘাতে এখন পর্যন্ত ভারতের মোট ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে।
পিটিভির প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ৮মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, আর গত রাত থেকে এ পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের জবাবে ‘যথাযথ প্রতিক্রিয়া’ জানাচ্ছে।
গতকাল পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
এর আগের দিন বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো হয়। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।
ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। একইসঙ্গে তারা দাবি করে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৯ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে