ডেস্ক, রাজনীতি ডটকম

পাহাললগামে হামলার ঘটনার পর নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান। পাল্টা একই সিদ্ধান্ত নেয় ভারতও। আর এ পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে পড়ছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুনে বেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার। পাকিস্তানের আকাশসীমা যদি এভাবে বন্ধ থাকে, তাহলে বাড়তি ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের। বাড়তি জ্বালানি, ফ্লাইট চলার সময়ও বৃদ্ধি করতে হবে।
এদিকে যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার দাবি, এই অবস্থা চলতে থাকলে, বছরে বাড়তি ৫৯১ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের।
পাহালগামে হামলার পর ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘাত-উত্তেজনা বেড়েছে । আপাতত আগামী ২৩ মে পর্যন্ত অন্তত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। যদিও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
আরও জানা গেছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর বিকল্প পথে চীনের আকাশসীমার গা ঘেঁষে বিমান ওড়ানোর কথাও ভাবছে এয়ার ইন্ডিয়া। কিন্তু তার জন্য চীনের ছাড়পত্র প্রয়োজন, যা নিতেও সরকারের সহযোগিতা চাচ্ছে বিমান সংস্থাটি।
গত ২২ এপিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এ ঘটনার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে।
এসবের মধ্যে গত বুধবার ( ৩০ এপ্রিল) পাকিস্তানের তথ্যমন্ত্রী হঠাৎ করে জানান, বৃহস্পতিবারের ( ১ মে) মধ্যে ভারত তাদের ওপর হামলা চালাতে পারে। এরমধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাহালগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দেন। এতে পাকিস্তানে হামলার আশঙ্কা আরও বেড়ে যায়।
তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলেছে, যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয়। তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে। সূত্র : রয়টার্স

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।
১ দিন আগে
অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।
১ দিন আগে
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১ দিন আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১ দিন আগে