ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বালুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ তুলেছে পাকিস্তান। তবে ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ মে) খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয়জন নিহত হয়। আরও ৪২টি শিশু আহত হয় ওই হামলার শিকার হয়ে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি সেনাবাহিনীও এমন হামলার নিন্দা জানায়। পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার জন্য ভারতকে দায়ী করা হয়।
পরে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, খুজদারের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ ভারত প্রত্যাখ্যান করছে।
পাকিস্তান তাদের নিজেদের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে— এক ব্রিফিংয়ে এমন মন্তব্যও করেন জয়সওয়াল।
পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, স্কুল বাসে হামলার ওই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তর থেকে বিবৃতিতে দেওয়া হয়। বিবৃতিতে এ ঘটনায় জড়িত সন্ত্রাসী ও তাদের সহযোগীদের খুঁজে বের করার প্রত্যয় জানানো হয়।
ওই বিবৃতিতেই আরও বলা হয়, ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সহযোগীরা (ফিতনা আল হিন্দুস্তান) এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, যেখানে সহযোগিতা করেছে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার প্রক্সি শক্তিরা। তারা পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলতে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ব্যর্থ প্রয়াস নিয়েছে।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে