মুর্শিদাবাদের সাম্প্রতিক দাঙ্গায় ১৫৩টি এফআইআর, গ্রেপ্তার ২৯২

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪: ১৫
মুর্শিদাবাদে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গায় তিনজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় ১৫৩টি এফআইআর দায়েরের পাশাপাশি ২৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত আছে জানিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় বলেন, ওয়াকফ নিয়ে বিক্ষোভের নামে যে হিংসা ও তাণ্ডবলীলা চলেছিল, তাতে ১৫৩টি এফআইআর দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ২৯২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ এবং ১২ এপ্রিল ওয়াকফ নিয়ে বিরোধের জের ধরে মুর্শিদাবাদ থেকে কয়েক শ মানুষ মালদায় আশ্রয় নিয়েছিলেন। প্রশাসন ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও বিধায়কদের সহযোগিতায় তাদের সবাইকে নিজভূমে ফিরিয়ে আনা হয়েছে। তবে ঘরে ফিরলেও তাদের অনেকেই বলেছেন, তারা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন এবং নিরাপত্তার অভাব বোধ করছেন।

আশ্রয় শিবিরে থাকাকালীন পালিয়ে আসাদের সঙ্গে দেখা করেছিলেন জাতীয় মহিলা কমিশন ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে বিক্ষোভের জেরে গত ১১ এপ্রিল থেকে হিংসা ছড়িয়ে পড়ে। এর জেরে এক কিশোরসহ তিনজনের প্রাণহানি ঘটে। গত ১২ এপ্রিল সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুন করা হয়ে বলে অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। এ আবহে ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জনগণের উদ্দেশে খোলা চিঠিতে এ ঘটনায় বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ করেছেন। লিখেছেন, রাজ্যে যে মিথ্যার প্রচার চলছে তার মূলে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্ররোচনার কারণে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি ও আরএসএস। সবাইকে ধীর ও শান্ত থাকার আহ্বান জানান তিনি।

মমতা আরও বলেন, সাম্প্রদায়িক অশান্তি রোখা হবেই। এই অশান্তির নেপথ্যে যারা রয়েছে, তাদের কড়া হাতে দমন করা হবে। একই সঙ্গে রাজ্যের সব সম্প্রদায়ের মানুষকে একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে ভারতের সুপ্রিম কোর্টে সোমবার এক আবেদনে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলিকে ‘বহিরাগত আগ্রাসন ও অভ্যন্তরীণ অস্থিরতা’ হিসাবে বর্ণনা করে পশ্চিমবঙ্গে সংবিধানের ৩৫৫ ধারায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বিষয়টি তুলে ধরেন। সংবিধানের ৩৫৫ অনুচ্ছেদের অধীনে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৫ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

১৭ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডের পথে জে ডি ভ্যান্স, শুরু হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।

১ দিন আগে

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

১ দিন আগে