ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজন মারা গেছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। উত্তরাখণ্ড রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তিব্বত সীমান্তবর্তী মানা গ্রামে তুষারপাতে ভেসে যান সড়ক নির্মাণশ্রমিকরা। সেখান থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে পাঁচজন। হেলিকপ্টারে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
আহতদের মধ্যে ১৯ জনকে সেখানকার একটি আর্মি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের পিঠে, মাথায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, কয়েক ফুট উচ্চতার তুষারের মধ্যে ভেসে যাওয়া আহত কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
তুষারপাতের সময় সড়ক নির্মাণকর্মীরা একটি ক্যাম্পে ছিলেন জানিয়ে মানার সাবেক গ্রাম কাউন্সিল সদস্য গৌরব কুনওয়ার জানিয়েছেন, ওই স্থানটি যাযাবরদের এলাকা। সেখানে স্থায়ীভাবে কেউ বসবাস করে না। সীমান্তের সড়কে কাজ করা শ্রমিকরা শীতকালে সেখানে থাকে, কিছু সেনা সদস্যও মোতায়েন রয়েছে সেখানে।
এদিকে সেখানে ভারি বৃষ্টিপাত ও তুষারপাতের বিষয়ে আগেই সতর্ক করেছিল ভারতের আবহাওয়া বিভাগ। হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মিরের বেশ কয়েকটি জেলায় তুষারপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল।

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
৫ ঘণ্টা আগে
সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।
৫ ঘণ্টা আগে
ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৮ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
২০ ঘণ্টা আগে