কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তার চিকিৎসায় যেকোনো সহায়তা প্রয়োজন হলে ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
নরেন্দ্র মোদি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রয়োজনে ভারতের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ও সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
পাকিস্তানি প্রধানমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, ‘আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ ও সরকারের পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
বিএনপি মহাসচিব জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সোমবার তার চিকিৎসায় চীনের চিকিৎসকদের একটি প্রতিনিধি দলও এভারকেয়ার হাসপাতালে এসেছে।
এ অবস্থায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার আলোচনাও চলছে। দল থেকে জানানো হয়েছে, দেশের বাইরে নেওয়া সম্ভব হলে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থায় চিকিৎসকদের পক্ষ থেকে এখন পর্যন্ত দেশের বাইরে নেওয়ার সবুজ সংকেত মেলেনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৪ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৭ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১৯ ঘণ্টা আগে