কলকাতা প্রতিনিধি

যুদ্ধবিরতির মধ্যেই পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত-পাকিস্তান। তাদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে পাকিস্তান। তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে ইসলামাবাদ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে’ জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।’
এর আগে, গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।’
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরে টানা কয়েকদিনের সংঘাতের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ভারত ও পাকিস্তানের। যুদ্ধবিরতি চলার মধ্যেই পরস্পরের কূটনৈতিক বহিষ্কারের ঘটনা ঘটল।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে