ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মুম্বাইয়ে মহররমের শোকমিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে ইঁদুর মারার বিষ মেশানো ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, সময়মতো হস্তক্ষেপ করায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফাইয়াজ প্রেমজি (৩৯)। তিনি পুনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার কাছে প্রায় ১৪ হাজার বিষমিশ্রিত ক্যাপসুল পাওয়া গেছে। এসব ক্যাপসুলে ছিল জিঙ্ক ফসফাইড, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে দক্ষিণ মুম্বাইয়ের মহররমের শোকমিছিলে অংশগ্রহণকারীদের কাছে তিনি ক্যাপসুলগুলো ‘ব্যথানাশক’বলে বিতরণ করছিলেন। পরে এক ব্যক্তি ওই ক্যাপসুল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকদের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে তদন্তে ফাইয়াজকে আটক করা হয়।
মুম্বাই পুলিশের উপকমিশনার জয়ন্ত মীনা জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, তিনি অনলাইনে ৩০ হাজার খালি ক্যাপসুল এবং ৫০ কেজি জিঙ্ক ফসফাইড সংগ্রহ করেছিলেন। প্রতিটি ক্যাপসুলে প্রায় ১ গ্রাম বিষ ভরে তিনি শোকমিছিলে বিতরণের পরিকল্পনা করেছিলেন। তার উদ্দেশ্য ও সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ফাইয়াজ একজন বিবিএ স্নাতক। তিনি পারিবারিক রঙের ব্যবসার সঙ্গে যুক্ত। অতীতে তিনি একাধিকবার ইরান ও ইরাক সফর করেছেন। এসব বিষয়ও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
মহররমের দশম দিন আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মুম্বাইয়ে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ শোকমিছিলে অংশ নেন। পুলিশ বলছে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রাজনীতি/আরআইআর

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে