তীব্র গরমে দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর এই অ্যালার্ট জারি করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (তাপমাত্রা অনুভব করার মাত্রা) এক লাফে পৌঁছেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত বিপজ্জনক।

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের এই রাজধানীর সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) এবং সফদরজং (৪৩.৩) ছিল অন্যান্য গরম অঞ্চল।

হিট ইনডেক্সে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পর ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে প্রতিদিনের হিট ইনডেক্সের মান পরিবর্তিত হয়। যদিও এই হিট ইনডেক্স ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনো সরকারি রেকর্ডও রাখা হয় না।

আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে, যদিও বুধবার কেবল আয়ানগরেই তাপপ্রবাহের অবস্থা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন তিনটি স্টেশনে এমন অবস্থা ছিল।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।

আইএমডি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি, যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারেও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

এনডিটিভি বলছে, রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে—যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

আইএমডি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, “তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।”

এদিকে দিল্লির আর্দ্রতা বুধবার দিনভর ৩১% থেকে ৭৩% এর মধ্যে ওঠানামা করেছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস বইতে থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৩ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে