সাগরে অকেজো ভারতীয় জাহাজ, ক্রুদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৬, ১৪: ২৫
নাবিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য তাদের খাদ্য, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। ছবি: সংগৃহীত

আরব সাগরে গুরুতর কারিগরি ত্রুটির কারণে অকেজো হয়ে পড়া একটি ভারতীয় অফ শোর ও সরবরাহ জাহাজের ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নাবিকদের খাদ্য, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়।

পাকিস্তানি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রাকালে গতকাল মঙ্গলবার মাঝসমুদ্রে প্রযুক্তিগত ত্রুটিতে অচল হয়ে যায়। এ অবস্থায় মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাইলে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে।

জাহাজটিতে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিক ছিলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান নৌবাহিনী ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ পাঠায়। উদ্ধার অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) সহায়তা প্রদান করে।

পাকিস্তানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, নাবিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য তাদের খাদ্য, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে এবং জাহাজটিকে স্থিতিশীল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের এমভি গৌতমের নাবিকদের সহায়তা করতে দেখা যায়।

উল্লেখ্য, এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বিপদ সংকেত পাওয়ার পর ১৮ জন নাবিককে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল বলে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে