ডেস্ক, রাজনীতি ডটকম

গত মাস থেকে হিজবুল্লাহ এবং ইসরাইলের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। জাতিসংঘ বলছে, ইসরাইলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এমন আবহে যুদ্ধবিধ্বস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে ভারত। জরুরি সহযোগিতা হিসেবে দেশটিতে ১১ টন ওষুধ সামগ্রী পাঠিয়েছে নয়াদিল্লি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (১৮ অক্টোবর) এক্স হ্যান্ডলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখেছেন, ‘ভারত লেবাননে ত্রাণ পাঠিয়েছে। সব মিলিয়ে ৩৩ টন ওষুধ পাঠানো হচ্ছে। প্রথম বারের জন্য ১১ টন ওষুধ পাঠানো হল।’
গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইল। হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ওই সময় থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা শুরু করে ইরানসমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী।
ইসরাইল দাবি করে আসছে, হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র ও অবকাঠামো ধ্বংস করতে ‘সীমিত আকারে, স্থানীয়ভাবে ও নির্দিষ্ট লক্ষ্যে তল্লাশি’ চালানো হচ্ছে। কিন্তু ইসরাইলি অভিযানে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক মানুষ।
এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আঞ্চলিক উত্তেজনা রোধ করতে নেতানিয়াহুকে আহ্বান জানান। একদিকে ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন, অন্যদিকে লেবাননে জরুরি সহায়তা পাঠানো। বলা যায়, দুই কূল রক্ষা করতে চলেছে নয়াদিল্লি।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
২১ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১ দিন আগে