ঝড়-বর্ষণে বিপর্যস্ত দিল্লি, ৩ সন্তানসহ নারীর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রবল বর্ষণে অচল হয়ে পড়েছে দিল্লির জনজীবন। ছবি: পিটিআিই

প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লিসহ এর আশপাশের এলাকা। এর মধ্যে দিল্লির দ্বারকায় প্রবল বাতাসে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে এক নারী ও তার তিন সন্তান প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রবল বর্ষণে দিল্লির বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দ্বারকা, খানপুর, সাউথ এক্সটেনশন রিং রোড, মিন্টো রোড, লাজপত নগর ও মতিবাগের বিভিন্ন রাস্তাঘাট।

ক্ষয়ক্ষতি ও হতাহতের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার (২ মে) সকালে দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ ও জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। জয়পুরে ডাইভার্ট করা বিমানগুলোর মধ্যে একটি ব্যাঙ্গালোর-দিল্লি এবং আরেকটি পুনে-দিল্লি ফ্লাইট ছিল।

এদিকে প্রবল বাতাসের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। রেল।লাইনের ওপর গাছ পড়ার কারণে প্রায় ১৫ থেকে ২০টি ট্রেনও বিলম্বিত হয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি কর্তৃপক্ষ। বাসিন্দাদের যতটাসম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ শনিবার (৩ মে) পর্যন্ত দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। এ সময়ে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও তীব্র ঝোড়ো বাতাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১ দিন আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১ দিন আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে