ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্দরশহর কোচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এই বাংলাদেশিদের।
কোচি শহরটি কেরালার এরনাকুলাম জেলার অন্তর্গত। জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।”
বৈভব সাক্সেনা বলেন, “অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি।”
ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ শুক্রবার ভোরের দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।
সূত্র : গালফ নিউজ

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
৫ ঘণ্টা আগে
সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।
৫ ঘণ্টা আগে
ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৮ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
২০ ঘণ্টা আগে