পাক হামলায় যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করলো ভারত

কলকাতা প্রতিনিধি

ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেছেন। এর প্রতিক্রিয়ায় ভারতেরবিরোধী কংগ্রেস দল শনিবার জানিয়েছে, যুদ্ধের কুয়াশা এখন‌ ক্রমশ পরিষ্কার হচ্ছে। মোদী সরকার ‘জাতিকে বিভ্রান্ত করেছে’ বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তারা কার্গিল যুদ্ধের পর গঠিত কমিটির মত একই রকম একটি প্যানেল গঠনের দাবি জানিয়েছে ।

কংগ্রেস আরও দাবি করেছে, গোটা দেশ এখন বুঝতে পারছে যে মোদী সরকার যা কিছু ঘটেছে সেক্ষেত্রে ‘প্রথম পদক্ষেপ’ নেয়নি । সামরিক প্রযুক্তির পুনর্মূল্যায়ন করা যে প্রয়োজন ছিল, তা স্পষ্ট হয়েছে চার দিনের যুদ্ধে ভারত বিমান হারিয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, জেনারেল চৌহানের মন্তব্য ‘কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন’ উত্থাপন করেছে, যা ‘কেবলমাত্র আলোচনা করা যেতে পারে’ যদি সংসদের একটি বিশেষ অধিবেশন অবিলম্বে ডাকা হয়।

পাক হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের বিষয়ে এতদিন ভারত চুপ করেছিল। অথচ পাকিস্তান একাধিক বার ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে এসেছে। এমনকি ধ্বংসাবশেষের ছবিও দেখিয়েছে তারা। অবশেষে ভারতের আকাশে প্রাথমিক ক্ষতি হয়েছে বলে মেনে নিয়েছে ভারত। ভারতের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান শনিবার এক সাক্ষাৎকারে‌ এই প্রথম যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নিয়েছেন। কিন্তু তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। সেইসঙ্গে পাকিস্তানের ৬টি ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের দাবিকে তিনি অস্বীকার করেছেন।

সিঙ্গাপুর সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে গিয়ে জেনারেল অনিল চৌহান ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বিমান ধ্বংসের কথা না বললেও তিনি যা বলেছেন, তাতে যুদ্ধবিমান ধ্বংসের কথা স্পষ্ট হয়েছে। ভারত-পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে প্রশ্ন করা হলে ভারতের সেনা সর্বাধিনায়ক বলেন, আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল, সেটাই গুরুত্বপূর্ণ।

এর পর সাংবাদিক প্রশ্ন করেন, তার মানে অন্তত একটি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল? সংক্ষেপে ‘হ্যাঁ’ বলে জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যায় আলোকপাত করেন।

তিনি বলেন, ইতিবাচক দিক হল, আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং তা শুধরে দু’দিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি। সব যুদ্ধবিমান আবার আমরা এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি।

এরপর সাংবাদিক প্রশ্ন করেন, পাকিস্তান দাবি করেছে, ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান তাদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। সেটা কি সত্যি? উত্তরে অনিল চৌহান বলেন, একেবারেই নয়। তবে কতগুলো যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট করেননি ভারতের সেনা সর্বাধিনায়ক। তিনি বারবার বলার চেষ্টা করেন, বিমান ধ্বংসের তথ্যটি গুরুত্বপূর্ণই নয়। কেন তা ধ্বংস হল এবং তার পর আমরা কী করলাম, আমাদের কাছে সেটাই গুরুত্বপূর্ণ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৩ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে