কেমন সম্পর্ক চায়, বাংলাদেশকেই ঠিক করতে হবে: জয়শঙ্কর

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সঙ্গে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছেন তিনি।

জয়শঙ্কর বলেন, প্রতিদিনই যদি (বাংলাদেশের) অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ সবকিছুর জন্য ভারতকে দায়ী করতে থাকে, খবরগুলো দেখতে বুঝতে পাবেন, কিছু কিছু বিষয় একেবারেই হাস্যকর। আপনি একদিকে বলবেন যে ভালো সম্পর্ক চাই, অন্যদিকে প্রতিদিন সকালে উঠে যা কিছু খারাপ ঘটছে তার সবকিছুর জন্যই আবার তাকেই দায়ী করবেন— এটা হতে পারে না। ফলে এ বিষয়েও (সম্পর্ক কেমন চায়) তাদের সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্যে ভারত স্পষ্টতই বিরক্ত বলেও জানান তিনি।

জয়শঙ্কর বলেন, আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি— আপনারা আমাদের প্রতিবেশী, আমরা চাই পরিস্থিতি শান্ত হোক। আমরা চাই— দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগসহ অন্যান্য বিষয়ে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক ফিরে আসুক। কিন্তু প্রতিনিয়তই যদি সীমান্তের ওপার থেকে এমন শত্রুতামূলক বার্তা আসতেই থাকে, সে ক্ষেত্রে ভালো লাগার কোনো কারণ নেই।

বাংলাদেশের অন্তত দুটি ইস্যু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রথম বিষয়টি হলো ধারাবাহিকভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা। এটি অবশ্যই আমাদের ভাবনার ওপর যথেষ্ট প্রভাব ফেলে থাকে। এবং এটি এমন একটি বিষয় যেটি নিয়ে আমাদের কথা বলতেই হয় এবং আমরা তা বলছিও।

দ্বিতীয় বিষয়টির কথা তুলে ধরে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি আছে। তবে দিনশেষে আমরা দুই দেশ প্রতিবেশী। ফলে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক চায়।

বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ দিনের সম্পর্কের কথাও তুলে ধরেন এস জয়শঙ্কর। বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের সম্পর্কটি বিশেষ একটি সম্পর্ক, যা ১৯৭১ সাল থেকে চলে আসছে। আমরা অবশ্যই আমাদের সব প্রতিবেশীর মঙ্গল চাই।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ দিনের হলেও গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সম্পর্কে কিছুটা ছেদ পড়ে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি। আওয়ামী লীগের অন্য অনেক নেতাও ভারতে রয়েছেন।

এদিকে গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী নানা অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনালে। একাধিক মামলায় তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে সাড়া মেলেনি এখন পর্যন্ত।

এর মধ্যেই সংখ্যালঘু নির্যাতন, সীমান্তে উত্তেজনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। দুই দেশের মধ্যে হাইকমিশনার তলব-পালটা তলবের ঘটনাও ঘটেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৫ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৫ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৮ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

২০ ঘণ্টা আগে