প্রধানমন্ত্রী পদে ১৮ বছর, ফের নির্বাচন করবেন নেতানিয়াহু

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৬ সালের নভেম্বরের সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনই তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী।

ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১৪ সাক্ষাৎকার নিয়েছিল নেতানিয়াহুর। তারা জানতে চায়, নেতানিয়াহু আবারও নির্বাচন করতে যাচ্ছেন কি না। জবাবে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আবারও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। নির্বাচন করব।’

কট্টর ডানপন্থি লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিন মেয়াদে তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মেয়াদকাল ১৮ বছরের বেশি।

১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নেতানিয়াহু। পরে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর তিনি ছিলেন সরকারপ্রধান। এবারে ২০২২ সাল থেকে ফের তিনি একই দায়িত্ব পালন করে আসছেন।

ইসরায়েলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি ৩২টি আসন পায়। নির্বাচনে অতি-অর্থডক্স মিত্ররা পায় ১৮টি আসন। আর ফার-রাইট ধর্মীয় জায়নিস্ট জোট ১৪টি আসন পায়।

বর্তমান মেয়াদের শুরুতেই নেতানিয়াহুর সরকার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কট্টর-ডানপন্থি এই নেতা। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে। সেই ইস্যুতে মাসের পর মাস হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে নেতানিয়াহু সরকারের প্রতি সমালোচনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে যুদ্ধের ধরন ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হতাহত পরিবারের সদস্যরা তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন।

এদিকে স্থানীয় সময় শনিবার হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শনিবার রাতভর বিক্ষোভ চলে তেলআবিব ও জেরুজালেমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় রাস্তায় নামেন আন্দোলনকারীরা।

২০২৩ এর অক্টোবরের হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপর দাবি করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১৬ ঘণ্টা আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে

হরমুজের বাইরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান

ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস

১ দিন আগে
Advertisement